Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অপরিচিত নম্বরে পরিচয়, বিয়ের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ

নোয়াখালীর সুবর্ণচরে এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরজব্বার এলাকায় গতকাল রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।

আসামিরা হলো– উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরওয়াপদা গ্রামের মুকিদ মিয়ার সমাজের করিম হুজুরের ছেলে আবদুল আলী, একই সমাজের আবুল হাসেমের ছেলে মো. রাসেদ ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আজগর।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা। চলতি বছরের শুরুর দিকে তার মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। কথা বলার এক পর্যায়ে পরিচয় হয় আলীর সঙ্গে। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্কও। তরুণীকে আশ্বাস দেওয়া হয় বিয়ের।

এরই মধ্যে গতকাল রোববার রাতে আলী তার প্রেমিকাকে কল করে তাকে বিয়ে করে চট্টগ্রাম নিয়ে যাওয়ার প্রলোভন দেয়। এ সময় তাকে বাড়ি থেকে বের হতে বলে। তার কথায় আস্থা রেখে বাড়ির বাইরে এলে আগে থেকে ওতপেতে থাকা আলী তাকে নিজের সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। বিয়ের জন্য কাজী অফিসে যাওয়ার কথা বলে মেয়েটিকে আলী নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার বন্ধু রাসেদ ও আজগরের সহায়তায় তরুণীর গায়ের ওড়না দিয়ে তার মুখ বেঁধে স্থানীয় আশ্রাফ ডাক্তারের প্রজেক্টের পার্শ্ববর্তী সয়াবিন ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত আলীর মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। জানা গেছে, ঘটনার পরই সে গা-ঢাকা দিয়েছে।

চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাস বলেন, রোববারের এ ঘটনায় ভুক্তভোগী তিনজনের নামে মামলা করেছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version