Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অবশেষে চলে গেল সড়ক দূর্ঘটনায় আহত সেনা সদস্য টাঙ্গাইলের ধনবাড়ীর ছেলে মোঃ হীরা

ধনবাড়ী প্রতিনিধি, নিউজ টাঙ্গাইলঃ-
সড়ক দূর্ঘটনায় আহত সেনাবাহিনী সদস্য টাঙ্গাইলে ধনবাড়ীর ছেলে মোঃ হীরার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

গত ১৬ই এপ্রিল সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে আহত হয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোঃ হীরা।সে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের চারিশিমুল গ্রামের মোকাদ্দেছ আলীর ছোট ছেলে। নিহত হীরা বরমপুর গণ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করে এবং পরে সেনাবাহিনীতে যোগদান করে।

জানা যায়, গত ১৬ই এপ্রিলে টাঙ্গাইলে থেকে শরীয়তপুর যাওয়ার সময়ে জাজিরায় উল্টো দিক থেকে আসা রিক্সা বাচাতে গিয়ে ড্রাইভার গাড়ি এক্সিডেন্ট করে, এসময় মোঃ হিরা গুরুতর আহত হয়। তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়। তার শারীরিক অবস্থা অবনতি হলে আইসিতে রাখা হয়।

১৯ দিন লাইফ সাপোর্টে থেকে গতকাল (৫মে) সকাল ১০ টায় ইন্তেকাল করে। তার মৃত্যতে তার গ্রামে বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version