Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অবশেষে রহস্য ফাঁস করলেন মিথুন

News Tangail

এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশ দলের জয়ের পিছনে অন্যতম অবদান রাখেন মোহাম্মদ মিথুন। সেই ম্যাচটিতে ৬০ রানের দেখা পান ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও দারুণ খেলেছিলেন মিথুন। ঐ ম্যাচে ৬৩ রান করেছিলেন তিনি।

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর বেশ আত্মবিশ্বাসী মিথুন। আগামীতেও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সফল হতে পারবেন বলেই আশা করছেন। আজ রবিবার মিরপুরে অনুশীলন শেষে এমনটিই জানিয়েছেন মিথুন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাটিংয়ে পরিবর্তন আসলে ওইরকম কিছু না। আগের মতই আছি। শুধু আত্মবিশ্বাসটা বেড়েছে। আগে একটা জড়তা কাজ করত। না পারলে আবার বাইরে, এই চিন্তা কাজ করত। এখন সেটা আপাতত নেই। এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এসেছে। এখন আত্মবিশ্বাস আছে এই পর্যায়ে ভাল করতে পারব।’

চার বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র নয়টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন মিথুন। তবে তার দলে জায়গা পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল আয়ারল্যান্ড সফর। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্মের ফলেই এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়। আর এশিয়া কাপে নিজেকে মেলে ধরেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version