Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অসুস্থ কাদের সিদ্দিকী

News Tangail

 

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্য রওয়া হন এবং তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌঁছানোর পর তাঁর জ্বর আসে। এক পর্যায়ে তিনি বারইপাড়ায় তাঁর এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। তিনি শুক্রবার টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার উন্নতি না হলে ঈদের দিন সন্ধ্যায় তাঁর দেহের তাপমাত্রা আরো বেড়ে যাওয়ায় তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত করেন।

 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও সাইদুর রহমান বলেন, জ্বরে আক্রান্ত হয়ে শনিবার তিনি হাসপতালে ভর্তি হয়েছেন। পরীক্ষার পর জানা গেছে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তার চিকিৎসা চলছে এখন তাঁর শারিরীক অবস্থা অনেকটাই স্বাভাবিক।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক পুতুল রায় বলেন, শনিবার কাদের সিদ্দিকী ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার জ্বর কমে ১০১ ডিগ্রি হয়। প্রাথমিকভাবে সকল পরীক্ষায় ধরা পরেছে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version