১৮ মিনিট স্থায়ী এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এই ভাষণের একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল। ১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়৷ নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
আজ পিতার ভাষণস্থলে তারই কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া ব্যবস্থা করেছেন আওয়ামী লীগ। আজকের এই গণসংবর্ধনায় মূল ভাষণ দেবেন তিনি। তার ভাষণটি জনসাধারণের উদ্দেশ্যে হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। তবে আজকের ভাষণে আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্য কিছু দিক-নিদের্শনা থাকতে পারে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক। গণসংবর্ধনা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা, প্রধানমন্ত্রীর সাফল্যগাথা তুলে ধরে বিলবোর্ড-প্ল্যাকার্ড ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে রাজধানীর গুরত্বপূর্ণ সড়কে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ‘গ্লোবাল সামিট অব উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দেয়া, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পৌঁছানো ও ভারতের আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রাপ্তিসহ বেশ কিছু অসাধারণ অর্জন লাভ করায় প্রধানমন্ত্রীকে দলের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হচ্ছে।

