Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০১৮ সালের এসএসসি পরীক্ষা

 

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষা। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষার সময়সূচি ঘোষণা করে। প্রকাশিত সূচি অনুযায়ী এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। সময়সূচিতে দেয়া নির্দেশনা অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি পাওয়া যাচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version