Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আমাকে ভালবেসে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছিল, তাই উচিত শিক্ষা দিয়েছি’

News Tangail

বগুড়ায় কলেজছাত্রীকে তুলে নিয়ে গোপনাঙ্গে ছুরিকাঘাত করার অপরাধে যুবলীগ সভাপতির ছেলে কাওসার আলম অভির (২২) বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর রিমান্ডে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন অভি।

জিজ্ঞাসাবাদে অভি জানান, নির্যাতিত ওই মেয়েটিকে আমি ভালোবাসি। কিন্তু ওই মেয়ে অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ের সিদ্ধান্ত নেয়ায় ক্ষিপ্ত হয়ে আমি এমন কাণ্ড ঘটিয়েছি।

অভি আরো জানায়, আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে ওই তরুণীর বিয়ে ঠিক হয়। তার পরিবারকে ভয় দেখানো এবং তরুণীকে উচিত শিক্ষা দিতে এ ঘটনা ঘটিয়েছি।

অনুসন্ধানে জানা গেছে, অভির বিপুল খরচের মূল উৎসই ছিলো তার বাবা বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয় এবং চাচা জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের প্রভাব। বাবা ও চাচাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন খাত থেকে প্রতিমাসে মোটা অংকের টাকা মাসোহারা নিতো অভি বাহিনী।

সোমবার বিকেলে পুলিশ তাকে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শেখ ফরিদ জানান, বিচারক শ্যাম সুন্দর রায় শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান জানান, অভির মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেখানে অনেক ছবি ও ভিডিও ক্লিপ পাওয়া গেছে। সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version