Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আশুলিয়ায় চাল, ডাল নিয়ে কর্মহীনদের দরজায় যুবলীগ নেতা কাইয়ুম

মোঃ মনির মন্ডল নিজেস্ব প্রতিনিধি ,সাভারঃ আশুলিয়ায় চাল, ডাল নিয়ে কর্মহীনদের দরজায় যুবলীগের নেতা কাইয়ুম।

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় দেশের সবচেয়ে জনবহুল আশুলিয়ার গাজিরচট হত দরিদ্রের পাশে দাড়ালেন স্থানীয় ইয়ারপুর ধামসনা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম। ব্যক্তি উদ্যোগে কর্মহীন হত দরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু ও তেল নিয়ে তাদের বাড়িতে পৌছে দেন তিনি।

শনিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযন্ত প্রতিদিন এই বিতরণ কাযক্রম চলবে বলেও জানানো হয়।এসময় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াঁজ ও ৫০০ মি:লি: সরিষার তেলসহ লবন ১ কেজি সাবান ১টা প্রদান করেন।

ধামসনা ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান জানান, সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছেন ও সামাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি। বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয়, বিশিষ্ট সমাজসেবক আমিন, ধামসোনা ইউনিয়ন যুবলীগের নেতা রাজু খান, ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসান খানসহ প্রমুখ ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version