মোঃ মনির মন্ডল, নিজস্ব প্রতিনিধি, সাভারঃ প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পরেছে। এই করোনা পতিরোধে আশুলিয়া প্রেস ক্লাবের উদ্যােগে বিনামূল্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে আশুলিয়ার বাইপাইলে অবস্থিত আশুলিয়া প্রেস ক্লাবের সামেন প্রায় ৫ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
এসময় মাস্ক বিতরণের পর সবাইকে করোনা পতিরোধে সচেতন করা হয়। এবং সবাইকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে না করা হয়েছে।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: শহীদুল্লাহ মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক তুহিন আহমেদ, আশুলিয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো: মনির মন্ডল ও যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদি, দৈনিক দিনকালের আশুলিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মানিক, ভোরের সময় এর আশুলিয়া প্রতিনিধি বিনয় সরকার লিটন,বার্তা বাজারের আল মামুন খান,একুশে সংবাদ দেরা আশুলিয়া প্রতিনিধি রিপন,বাংলাদেশ ব্লু বুলেটিনের আশুলিয়া প্রতিনিধি সাগর আহাম্মেদ মাসুদ রানা, ইউসুফ আলীসহ প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
