নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেছেন- অতীতে গণঅধিকার পরিষদের ইফতার বিতরণ কার্যক্রমে হামলা করা হয়েছে। একটা কথা আছে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আল্লাহ তা’লা অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। ছাত্র-শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে।
রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে হেমনগর এলাকায় ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাকিল উজ্জামান বলেন- আমি যখন কারাগারে ছিলাম আপনারা এলাকাবাসী আমার মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছিলেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত ঈদ উদযাপন করব।
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন- গণঅধিকার পরিষদ এ দেশের নিপীড়িত, নির্যাতিত মানুষের অধিকার নিয়ে কাজ করে। রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণঅধিকার পরিষদ আজ জণগণের ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে।
শাকিল আরও বলেন- আওয়ামী লীগ অতীতে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করতো সেই সকল কাজ যদি এখন আবার কেউ করতে চায় তাদেের বিরুদ্ধেও গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। ড. ইউনুস স্যারের জন্য বিশ্ব দরবারে আজ বাংলাদেশ প্রশংসিত হচ্ছে।
এ সময় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন- উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নসীম উদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হান্নান, উপজেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিয়াম, টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের ক্রীড়া সম্পাদক হেলাল মাহমুদ প্রমুখ।
