Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ইংল্যান্ড থেকে ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করলেন টাঙ্গাইলের শাহবাজ

ছবি- নিউজ টাঙ্গাইল।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: কঠোর পরিশ্রম এবং মা-বাবার প্রচেষ্টায় মানুষকে তার সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তেমনি একজন টাঙ্গাইলের মেধাবী ছাত্র শাহবাজ খান (শিবলী)।

তিনি সম্প্রতি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ নটিং হ্যাম থেকে ইংরেজি সাহিত্যে এম.এ.ডিগ্রি অর্জন করেছেন।

শাহবাজের বাড়ী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পৌর শহরের শাহবাজ নগর (বিরামদী) গ্রামে।

তিনি মরহুম আথাহারুজ্জামান খান বাবুর ছেলে। তার বাবা সাবেক জাতীয় ফুটবলার ও কাস্টম অফিসের সহকারী কমিশনার ছিলেন।

তিনি মরহুম রফিকুজ্জামানের ছেলে। রফিকুজ্জামান প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র ভাতিজা ও সাবেক চেয়ারম্যান ছিলেন।

শাহবাজের এক বোন। তার বোনের নাম আনিকা আনজুম খাঁন। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করেছেন।

এছাড়া অস্ট্রোলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স এন্ড ডেভোল্যাপ স্টাডিস থেকে মাটার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানী কর্মরত আছেন।

শাহবাজের দাদার চাচা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষা বিস্তারে অগ্রপথিক, সাহিত্যিক, নাট্যকার, প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষাগুরু, জ্ঞানতাপস, সমাজ সংস্কারক, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলো প্রিন্সিপাল ইবরাহীম খাঁ।

শাহবাজের মা শাহীন আকতার খাঁন বলেন, ‘শাহবাজ চট্টগ্রামের ঐতিবাহী চিটাগাং গ্রামার স্কুল থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর ঢাকা থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পাশ করেছেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এ.আই.ইউ.বি) প্রাইভেট থেকে ইংরেজি সাহিত্যে অনার্স শেষ করে বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান স্ক্যালাছটিকা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেব কর্মরত ছিলেন। পরবর্তীতে শাহবাজ উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে যান’।

শাহবাজ খাঁন শিবলী বলেন, ‘সফলতার পেছনে যে মানুষটি সবচেয়ে বেশি অবদান ও শ্রম দিয়েছেন সে হলো আমার মা। অন্যদিকে, আমার বাবাও ছিলেন
আমার সফলতার পথ চলার সঙ্গী।

তিনি বলেন, আমার সাফল্য ও ডিগ্রি অর্জন একার নয়। শাহবাজ নগর (বিরামন্দী) গ্রামসহ ভূঞাপুর উপজেলার সকলের। এ জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি’।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version