Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ইতাদিলর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের আমন্ত্রণে চারদিনের সফরে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
আজ স্থানীয় সময় বিকেল ৪টায় রোমের ফিয়ামিকিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ইতালিয়ান সরকারের প্রতিনিধি ক্রিস্তিয়ানো কোত্তাফাভি এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহযোগে সফরকালীন আবাসস্থল পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে নেওয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version