Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ইভ্যালি নিয়ে পরিকল্পনা, বললেন বিচারপতি মানিক

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক:ইভ্যালি পরিচালনায় হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, আমি মাত্র খবর পেলাম আমাকে চেয়ারম্যান করা হয়েছে। এখনো আমি জিনিসটা পুরোপুরি বুঝে উঠতে পারিনি।

আদালতের আদেশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আপিল বিভাগের সাবেক এ বিচারপতি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, কাগজপত্রগুলো পাইনি। তাছাড়া এ কমিটির অন্য যে চারজন বিজ্ঞ সদস্য রয়েছেন, তাদের সঙ্গেও আমার এখন পর্যন্ত আলোচনা হয়নি। তাদের সঙ্গে কথা বলতে হবে। তারপর আমাদের মতামত ব্যক্ত করতে পারব।

তিনি বলেন, এ মুহূর্তে মতামত ব্যক্ত করার অবস্থান আমার নেই। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাইবো অন্য চারজন বিজ্ঞ সদস্য যদি সবাই এগ্রি করেন। তাহলে এ ইভ্যালিকে একটি লাইয়েবল বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা হবে সর্বোত্তম।

এট দ্য সেইম টাইম যারা ওখানে টাকা বিনিয়োগ করেছেন, তাদের টাকা হারিয়ে যাওয়া বা মার খাওয়ার একটা সম্ভাবনা শুরু হয়েছিল। সেগুলো যতখানি সম্ভব ব্যবস্থা করে তাদের পয়সাগুলো ফেরত দেওয়ার কথা ভাবতে পারি। বাকি চারজন সদস্যের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানাতে পারব।

সোমবার (১৮ অক্টোবর) ইভ্যালি পরিচালনা করতে বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে এ কমিটি গঠন করে দেন হাইকোর্ট।

কমিটির অপর সদস্যরা হচ্ছেন—সাবেক সচিব মো. রেজাউল আহসান, সাবেক সচিব মাহবুবুল কবির, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও আইনজীবী হিসেবে রয়েছেন শামীম আজিজ খান। এর আগে ১৩ অক্টোবর কমিটি গঠন করার কথা থাকলেও সেটি করা হলো আজ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version