নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষদের সেবা ও মহাসড়কে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যসহ মহাসড়কে বিশেষ নিরাপত্তার কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের সহযোগিতার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখছেন টাঙ্গাইল ভূঞাপুর উপজেলা প্রশাসনের স্থাপন করা কন্ট্রোল রুম। বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরে এই কন্ট্রোল স্থাপন করা হয়।
জানা গেছে, মহাসড়কে যাতে কোনো ধরণের সমস্যা সৃষ্টি না হয় তারজন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েয়েছে। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, বিবিএ কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের এখান থেকে তদারকি করা হয়। পাশাপাশি ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে এই কন্টোল রুম ঘরমুখো মানুষদের সেবাও দেওয়া হচ্ছে।
ঈদে বাড়ি ফেরা দিনাজপুরের খানসামার গার্মেন্টস কর্মী রহিমা খাতুন, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ইফতারের সময় ঘনিয়ে আসছিল। তখন ট্রাক চালক ইফতারের বঙ্গবন্ধু সেতু পূর্বের গোল চত্বরে বিরতি দেয়। এখানে স্থাপন করা কন্ট্রোল রুমের লোকজনের সহযোগিতায় নির্বিঘ্নে ইফতার করতে পারছি।
নীলফামারী দূরপাল্লার বাস চালক আকবর আলী বলেন, গতকাল দুপুরে অসহনীয় গরমে আমিসহ যাত্রীরা হাঁসফাঁস করছিলাম। অনেকের কাছে পানিও ছিল না। পরে সেতু পূর্ব গোল চত্বরে একটু বিরতি দিয়ে কন্ট্রোল রুম থেকে পানি সরবরাহ করছি। এই কন্টোল রুমের ফলে আমাদের উপকার হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও কন্টোল রুমের তদারকিকারী মো. বেলাল হোসেন বলেন, ঈদে ঘরমুখো মানুষদের সার্বিক নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে সহযোগীতা করার জন্য জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মতে আমরা প্রশাসনের পক্ষ থেকে কন্টোল রুম স্থাপন করেছি। মানুষের ভোগান্তিরোধে এই বিশেষ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়।

