Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঈদের আগেই দেলদুয়ারে ৫০ পরিবারের ঈদ

ছবি: সংগৃহীত।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ উদযাপন করেছে ৫০টি পরিবার।

সোমবার (২ মে) সকালে উপজেলার শশীনাড়া গ্রামে পালন করা হয়েছে পবিত্র ঈদুল-ফিতর। নিয়ম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৩ মে) সারা দেশে পালন করা হবে পবিত্র ঈদুল -ফিতর।

স্থানীয় মসজিদের ইমাম জানান, ২০১২ সাল থেকে একই রেওয়াজে রোজা ও ঈদ পালন করে আসছে গ্রামবাসী। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও জানান, এবার সকাল ৮ টায় শুরু হওয়া এ ঈদের জামাতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version