Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঈদের দিন টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল-আজহার দিন দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে না। রোববার (২৬ জুলাই) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আফতাব উদ্দিন।

তিনি বলেন, ‘২৭ জুলাই রাত থেকে কক্সবাজারের ওইদিকে একটু একটু বৃষ্টি হতে পারে। ২৮, ২৯, ৩০-এ তিনদিন বৃষ্টি একটু বেশি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ১ আগস্ট একটু কম হবে। ২ ও ৩ আগস্ট আবার বৃষ্টি থাকবে।’

ঈদের দিনের পূর্বাভাসে আফতাব উদ্দিন বলেন, ‘ঈদের দিন উপরের (উত্তর-পূর্বাঞ্চল) দিকে বৃষ্টি থাকবে একটু বেশি। বিশেষ করে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট – এসব অঞ্চলে।

এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, হালকা হতে পারে। এছাড়া এখন যেহেতু বর্ষাকাল, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম (দক্ষিণ-পূর্বাঞ্চল)– ওই অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।’

উল্লেখ্য, জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন। সেই হিসাবে আগামী ১ আগস্ট শনিবার কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারির মধ্যে এবার এই উৎসব উদযাপিত হবে।

ঈদুল আজহায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version