Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

উন্মুক্ত হলো স্বপ্নীল রাজের ‘বেঈমান তুই বুঝলি না’

News Tangail

বিনোদন প্রতিনিধি, সাইফুল বারী:সম্প্রতি উন্মুক্ত হয়েছে এ সময়ের কণ্ঠশিল্পী স্বপনীল রাজের ‘বেঈমান তুই বুঝলি না’ শিরোনামে একটি স্যাড ধাঁচের নতুন গান। এটি হামিদ খানের কথায় সুর বসালেন রফিকুল ইসলাম রকি। সংগীতায়োজনে ছিলেন শাহজালাল শান্ত। ভিডিও নির্মান করেছেন নির্মাতা এসএম আল আমিন কবির।গত ৭ নভেম্বর গানটি প্রকাশ করে রজনীগন্ধা মিউজিকের ইউটিউব চ্যানেল এমনটাই জানালেন স্বপ্নীল রাজ।

তিনি বললেন, ‘বেশিরভাগ সময়েই মৌলিক গান গেয়ে থাকি। কিন্তু অনেক দিন ধরেই আমার ভক্ত ও শ্রোতাদের কাছ থেকে একটা কষ্টের গানের অনুরোধ পাচ্ছিলাম। সেই অনুপ্রেরণা থেকেই মূলত এই ধাঁচের গান গাওয়া। গানটি প্রকাশ হওয়ার পর থেকে দর্শক-শ্রোতাদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি এবং তাদের ভালোবাসায় মুগ্ধ। ভক্ত ও শ্রোতারা এভাবে পাশে থাকলে তাদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরো সুন্দর ও মানসম্মত গান উপহার দিব।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version