নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশের ন্যায় শুরু হয়েছে এসএসসি, দাখিল, সমমান ও ভোকেশনালের পরীক্ষা।
নাগরপুর উপজেলার ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা শুরু হওয়ার পর নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ এবং নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান। নাগরপুরে এবার ৩টি কেন্দ্রের ৩টি ভেনুতে মোট ৩০৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এর মধ্যে এসএসসি ২২০২জন, দাখিল ৪৯৩ জন ও ভোকেশনাল ৪০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে হওয়ার কথা থাকলেও সিলেটের ভয়াবহ আকস্মিক বন্যার কারনে পরীক্ষা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছিল। আমরা কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখেছি অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
