Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

একাধিক মামলার আসামি টাঙ্গাইল পৌর কাউন্সিলর মোর্শেদ গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত মোর্শেদ একই ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার আব্দুর রহিমের ছেলে।

এ ব্যাপারে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি দেলোয়ার হোসেন বলেন, পৌরসভার সামনে থেকে সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল মোর্শেদকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিজ বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version