Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এক সপ্তাহে পেঁয়াজের দাম ৪০ টাকা করতে হবে: কাদের সিদ্দিকী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ৪০ টাকা কেজি পেঁয়াজ চাই। ভারতে পেঁয়াজের দাম ৬ টাকা, সেখানে আমরা ২৫০ টাকা কেজি পেঁয়াজ কিনে খাব এটা মানবনা। ৪ থেকে ৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকা করতে হবে। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।

১৯৯৯ সালের ১৫ নভেম্বর (বাসাইল-সখীপুর) জাতীয় সংসদ উপ-নির্বাচনে তৎকালীন সরকার জনগণের ভোটের অধিকার হরণের প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে জনগণের ভোটের অধিকার হরণের কাছে ১৯৯৯ সালের ১৫ নভেম্বরের ভোটাধিকারের হরণ হেরে গেছে। উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই লাগে তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে আমি কিছু বলতে চাইনা।

মো. ছবুর মেম্বারের সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সহ সভাপতি আব্দুল হালিম সরকার লাল, দুলাল হোসেন মাস্টার, আলমগীর সিদ্দিকী প্রমুখ বক্তব্য।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version