Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এতিমদের সম্মানে ধনবাড়ীতে উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের ইফতার মাহফিল

এতিমদের সম্মানে ধনবাড়ীতে উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের ইফতার মাহফিল
ধনবাড়ী প্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে টাঙ্গাইলের ধনবাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) উপজেলার হারিনাতেলী দারুণ কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী আওলাদুজ্জামান আদর,সহ-সভাপতি আব্দুল গফুর,সাধারণ সম্পাদক অসীম কুমার তালুকদার,মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা বৃন্দ, এডমিন গন ও সদস্য বৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version