নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় এবারও সেরা ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় ইংরেজি ভার্সনে অংশ নিয়ে ৪৬ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ফলাফল প্রকাশের বিষয়টি জানা যায়। সেরা ফলাফল অর্জন করায় ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী জানান- ‘জ্ঞানই শিক্ত, বিদ্যাই বল’ স্লোগানে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। বিগত দিনেও সবার সার্বিক সহযোগিতায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম যেন দেশে ও বিদেশে ছড়িয়ে পরে সে জন্য সবার দোয়া কামনা করছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
