Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এমপি জোয়াহেরের রোগ মুক্তি কামনায় বাসাইলে আ.লীগের দুই গ্রুপের দোয়া মাহফিল

এমপি জোয়াহেরের রোগ মুক্তি কামনায় বাসাইলে আ.লীগের দুই গ্রুপের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের রোগ মুক্তি কামনায় বাসাইল উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে দুইটি গ্রুপ পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রথমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম পক্ষের নেতাকর্মীরা এমপির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন খান নবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অপরদিকে, কাজী অলিদ গ্রুপের অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ পক্ষের নেতাকর্মীরা এমপির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, বাসাইল পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম ভেবল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু হানিফ মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি উজ্জল মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version