Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ফরহাদ হত্যা মামলার ৫ দিন; আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ফরহাদ হোসেন হত্যা মামলার ৫দিন পেরিয়ে গেলেও আসামীদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার বাদী বলছে আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ দেখেও না দেখার ভান করছেন। অপরদিকে পুলিশ বলছে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার বাদী নিহত ফরহাদের স্ত্রী ছাহারা ভানু বলেন, আমার স্বামীকে যারা হত্যা করলো প্রকাশ্যে তারা ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা । তিনি অবিলম্ভে স্বামী হত্যাকারীদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবি জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মজিবর রহমান বলেন, আসামিদের গ্রেফতারের সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত , গত ৫ মে শনিবার দুপুরে প্রতিবেশী ফজল আহমেদের মেয়ে মর্জিনার জমিতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মর্জিনার দুই ভাই হাসমত আলী ও দেলোয়ার হোসেন ফরহাদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই ফরহাদ হোসেনের স্ত্রী ছাহারা ভানু বাদী হয়ে অভিযুক্ত তিনজনকে আসামী করে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version