Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১০ মরদেহ

ছবি: সংগৃহীত।

অনলাইন থেকে: কক্সবাজারে নাজিরারটেকে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মরদেহগুলো পঁচে গলে কঙ্কালে পরিণত হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version