Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কক্সবাজার হোটেল থেকে পড়ে টাঙ্গাইলের বাবু শেখের মৃত্য

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ কক্সবাজারে ভ্রমণে গিয়ে হোটেলের আটতলা থেকে পড়ে বাবু শেখ (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের পর্যটন এলাকা কলাতলীর সি ক্লাসিক রিসোর্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু শেখ টাঙ্গাইল পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের খান ছুরের ছেলে।

নিহতের বড় ভাই আবদুল্লাহ আল আসিফ জানান, মঙ্গলবার টাঙ্গাইল থেকে তারা ৫২ জনের একটি দল কক্সবাজারে ভ্রমণে এসে শহরের সি ক্লাসিক রিসোর্ট হোটেলে ওঠেন। সবাই যে যার মতো করে হোটেলে অবস্থান করেন। বাবু হোটেলের ৮০২ নম্বর কক্ষে ছিলেন। হঠাৎ তিনি আটতলা থেকে নিচে পড়ে গেছেন বলে খবর আসে। তখন সবাই তাকে

উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বড় ধরনের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন কর্মকর্তা মো. সেলিম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, এখনো তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version