Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কবরস্থানে হঠাৎ নবজাতকের কান্নার শব্দ!

ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর এলাকায়। ওই নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, উদ্ধারের পর নবজাতকটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতার জন্য সবই করা হচ্ছে।

তিনি বলেন, ‘প্রয়োজনে এই নবজাতক আমার সন্তানের পরিচয়ে বড় হবে।’

ঘটনার বিষয়ে কবরস্থানের পাশে থাকা বাসিন্দা তাছলিমা আক্তার বলেন, ‘হঠাৎ করে কান্না শুনে আমরা এগিয়ে যাই। দেখি, কবরস্থানে এক নবজাতককে ফেলে রাখা হয়েছে। পরে সবাই মিলে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেই।’

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার এএসআই সোহেল আহমদ বলেন, ওই নবজাতক বর্তমানে হাসপাতালে আছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে। তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version