Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনাভাইরাস: নির্দেশ অমান্য করে গার্মেন্টস খোলা রাখায় জরিমানা

করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুরে পোশাক কারখানা চালু রাখায় দুই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

পোশাক কারাখানাগুলো হচ্ছে- শহরের কোনাবাড়ি এলাকার ‘মেডিটেক্স লিমিটেড’ ও ‘রেজাউল অ্যাপারেলস লিমিটেড’।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “করোনাভাইরাস সংক্রমণ রোধে গাজীপুরে লকডাউন চলাকালে সকল নিয়ম-কানুন উপেক্ষা করে ওই দুই কারখানা চলছিল। তাই মেডিটেক্সের মালিককে ৩০ হাজার টাকা ও রেজাউল অ্যাপারেলসের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও পরে তা আদায় করা হয়েছে। ”

এ সময় সেনাবাহিনীর একটি টহল দল ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version