করোনা পরিস্থিতি উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আরও ২০ জন মুক্তি পেয়েছেন।
আইনি প্রক্রিয়া শেষে রোববার (১০ মে) ওই ২০ জনকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কারাগারের চাপ কমাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০ জন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্ত সবাই এক বছরের নিচে সাজাপ্রাপ্ত ছিল। তারা মাদক মামলায় ও বিভিন্ন মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত ছিল। সম্প্রতি এ কারাগার থেকে আরও ১৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
