Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনায় রূপালী ব্যাংকের এক ডিজিএমের মৃত্যু

ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান মারা গেছেন। রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৩০ এপ্রিল থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগের কর্মরত ছিলেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি খাতের দি সিটি ব্যাংকের দুই কর্মকর্তা মারা যান। করোনা ভাইরাসের মধ্যে খোলা রয়েছে ব্যাংকের কার্যক্রম। এজন্য কর্মকর্তাদের ঝুঁকি ভাতা ও মৃত্যু বিমা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version