Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনায় লকডাউন ‘পেটের ক্ষুধা বলে কথা’

একদিকে লকডাউন, অন্যদিকে তীব্র রোদ। এরই মধ্যে রাস্তায় বের হয়েছেন সোজা হয়ে হাঁটতে না পারা শারীরিক প্রতিবন্ধী আব্দুল বাছেদ। ক্ষুধার তাড়নায় অর্থের খোঁজে ঘর থেকে রাস্তায় নেমে আসতে হয়েছে সমাজের অবহেলা ও অনাদরে পড়ে থাকা আব্দুল বাছেদের মতো শারীরিক প্রতিবন্ধী ভাগ্যাহত মানুষদের। পেটের ক্ষুধা বলে কথা। সেখানে করোনার ভয়ও হার মেনেছে তাদের কাছে। গলায় ব্যাগ ঝুঁলিয়ে দুই একটি টাকার খোঁজে বের হয়েছেন রাস্তায়। তিনি দাঁড়াতে পারেন না। তাইতো তাকে বসে থেকেই কাঠে ভর করে হেঁটে হেঁটে যেতে হয় অর্থের খোঁজে। পা দুটোও অচল। ছবিটি গতকাল দুপুরে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে থেকে তোলা।
ছবি: ফরমান শেখ,
নিউজ টাঙ্গাইল, নিজস্ব প্রতিবেদক।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version