Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনা ভাইরাস প্রতিরোধে সখীপুর বিআরডিবি’র  হাতধোয়া কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সখীপুর বিআরডিবি’র  হাতধোয়া কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিআরডিবি ক্যাম্পাসে চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ইউআরডিও  মরিয়ম আক্তার মুক্তা , এআরডিও মো. রফিকুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য খলিলুর রহমান, প্রধান পরিদর্শক আয়নাল হক খানসহ বিআরডিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version