Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনা ভাইরাস সম্পর্কে টাঙ্গাইলে বিএনপির জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে এ কার্যক্রম শুরু করা হয়।

রবিবার (১৫মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ মানুষ ও পথচারীদের লিফলেট বিতরণের মাধ্যমে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে স্থানীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান আনিছ, রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা কৃষকদলের সভাপতি দিপু হায়দার, মাহমুদুর রহমান টিটনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version