Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কাদের সিদ্দিকী যে দুটি আসন থেকে মনোনয়ন কিনলেন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন  কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী। দলটির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে কাদের সিদ্দিকী ছাড়াও তার ছোট ভাই সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি আজাদ সিদ্দিকীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক ও জেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেত্রী লিপি বেগম টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে এবং জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী), টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে উপজেলা শাখার সভাপতি বাবুল দেওয়ান মনোনয়নপত্র কিনেছেন।

উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে কাদের সিদ্দিকী ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে এবং ২০০১ সালে নিজের প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version