Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ মাঠে টাঙ্গাইল জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের আয়োজনে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি এবং বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী নেতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা মনি ও বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান প্রমূখ।

টাঙ্গাইল জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংড়া ইউপি সদস্য আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের আহবায়ক আব্দুল বাছেদ তালুকদার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version