Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে আ’লীগের পদ-পদবী নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ৪

News Tangail
ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পদ-পদবীকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি চেয়ারম্যানসহ আহত হয়েছে কমপক্ষে চারজন। বুধবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে এই রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারীর উপস্থিতে সম্মেলনের প্রথম ও দ্বিতীয় পর্বের কাজ সম্পন্ন হওয়ার পর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকসহ পদ-পদবী নিয়ে কাউন্সিলর নির্বাচনের কার্যক্রম শুরু করেন অনুষ্ঠানের অতিথিরা।
এরপর পদ পদবী নিয়ে দু’পক্ষের বির্তকিত হওয়ার আশঙ্কায় সম্মেলন স্থাগিত করে দেয় জেলা-উপজেলার অতিথিরা। পরে সম্মেলন স্থগিত করে উপস্থিত নেতৃত্ববৃন্দরা চলে যাওয়ার পর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের উপর আব্দুল হাইয়ের লোকজন অতর্কিত হামলা চালায় বলে জানায় উপস্থিত নেতাকর্মীরা।
এবিষয়ে সভাপতি পদপ্রার্থী ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন- সভাপতি পদে আমিসহ চারজন প্রার্থী ছিলাম। মাননীয় সাংসদসহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ সভাপতি প্রার্থীদের ঐক্যমতে পৌঁছানোর কথা বলেন, কিন্তুু সম্মানিত কাউন্সিলররা ভোট করার দাবি জানান।
এক পর্যায়ে হড্ডগোল শুরু হয়ে গেলে নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত ঘোষণা করে চলে যাওয়ার সময় পেছনে থাকা ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের উপর আব্দুল হাইয়ের লোকজন অতর্কিত হামলা চালায়। এসময় ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ শহিদুল ইসলাম, মোমিন তালুকদার ও ওবায়দুল ইসলাম তালুকদার গুরুতর আহত হয়। এবিষয়ে তারা আইনের আশ্রয় নিবেন বলে তিনি জানান।
এ ঘটনায় স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী গণমাধ্যমকর্মীদের বলেন- উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে স্থানীয় কাউন্সিলর তালিকা নিয়ে জটিলতা দেখা দিলে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি সম্মেলন স্থগিত করেন। আমরা চলে আসার সংঘর্ষের ঘটনা ঘটে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version