Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে ‘ইচ্ছা ফাউন্ডেশন’র ত্রাণ বিতরণ

ফরমান শেখ: টাঙ্গাইলের কালিহাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ‘ইচ্ছা ফাউন্ডেশন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার দুপুরে উপজেলার বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, তেল, গুড়া দুধ, খাবার স্যালাইন, চিড়া, গুড়, মুড়ি ও সাবান।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা চেয়ারম্যান আনছার আলী, ঢাকার শের-ই-বাংলা নগর থানা আওয়ামী লীগ নেতা শহিদুল আলম খান কাজল, কেয়ারলিট লিমিটেডের এডমিন ও মার্কেটিং ম্যানেজার নুরুল ইসলাম সোহেল, বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকির আলী, ইচ্ছা ফাউন্ডশেনের সদস্য এনামুল হক, কাজী আহাদ হোসেন প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version