নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী টিকা নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।
রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়।
এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, মন্ত্রী-এমপিসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজ টিকা নেবেন। এতে জনগণ আরও উদ্বুদ্ধ হবে। আপনারা টিকা নিন, সুস্থ থাকুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনসার আলী বিকম, ইউএনও রুমানা তানজিন অন্তরা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
