Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে গলায় ওড়না পেঁচিয়ে জীবন দিলেন কলেজছাত্রী

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে শান্তা (১৮) নামের এক কলেজছাত্রী রান্না ঘরের ধন্নার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শান্তা বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয বর্ষের ছাত্রী ছিলেন।

উপজেলা বল্লা গোরস্থানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী শান্তা বল্লা গোরস্থানপাড়া গ্রামের শামীম আল মামুনের মেয়ে ।

স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা বল্লা গোরস্থানপাড়া কলেজ ছাত্রী শান্তা বাড়ির রান্না ঘরের ধন্নার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের সদস্যরা শান্তাকে ফাঁস থেকে নামিয়ে রাতে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার এসআই সাজ্জাদ নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে রাত সাড়ে ১০ টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি মেয়েটি শারীরিক অসুস্থতায় মানসিক ভারসাম্যহীন ছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version