Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে তুলার বস্তায় ৪৯ কেজি গাঁজা, ট্রাকচালকসহ গ্রেপ্তার ৩

শুভ্র মজুমদার, কালিহাতীঃ টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তার আড়ালে গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, ট্রাকচালক আমিনুল (৩৫), ট্রাকের হেলপার বাবু (৩৬) এবং মাদক কারবারি মোজাহিদ (২৫)। এর আগে সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারিরা হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছিল। পরে রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তুলার বস্তার ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version