বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালিহাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সোহান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে উপজেলার ভাবলা গ্রামে এ ঘটনা ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে দুপুরের দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করেন।
সোহান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ী এলাকার আলমের ছেলে। স্থানীয়রা জানান, কিছুদিন আগে ওই শিশু কালিহাতীর ভাবলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসছিল। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম জানান, সোহান নামে ওই শিশুটি সকালে পুকুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়রা সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোহানের মরদেহ উদ্ধার করে স্বজনদেন কাছে হস্তান্তর করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular