Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে পূজা উদ্যাপন পরিষদের নির্বাচনী সভা

News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারীকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিহাতী শাখার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ডিসেম্বর) দুপুরে কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিহাতী শাখার আয়োজনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিহাতী শাখার সভাপতি সুদীপ কুমার দত্ত মানু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্রী গোবিন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এ.বি.এম নুরুল আলম খসরু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি মালেক তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি নুরন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version