Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে প্রাণ গেল এক কিশোরের

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে অপু পাল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার ঝিনাই নদীর পুরাতন থানা ঘাটে এ ঘটনা ঘটে। অপু পাল উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন- বিকাল ৪টার দিকে দুটি নৌকার সংঘর্ষ হয়। এতে অপুসহ কয়েকজন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version