Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে বাসচাপায় প্রাণ গেলো বৃদ্ধের

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় আনছের সরকার (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনছের উপজেলার দেউপুর চকপাড়া গ্রামের মৃত মোমতাজ আলী সরকারের ছেলে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আয়ুবুর রহমান বলেন, ‘মহাসড়কের সল্লা এলাকায় আনছের নামের ওই পথচারী সড়ক পার হচ্ছিলেন।

এমন সময় উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে গেছেন।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version