Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতীতে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) উপজেলার কদিম খশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন নাগবাড়ী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নাগবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়নাল হক।

নাগবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত আলী, বল্লা করোনেশন হাই স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক রোযাজ আহমেদ, কদিম খশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চন্দ্র বিশ্বাস ও কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম হোসেন প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version