Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭ টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক উপজেলার হাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, চালভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী আলুভর্তি অপর আরেকটি ট্রাক হাতিয়া নামক স্থানে পৌঁছলে ওই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাক চালক মারা যায়, আহত হয় আরও দুইজন। পরে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে।

এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুইজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version