Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে ৬ বছরের শিশু ধর্ষণ !

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চর দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, শিশুকে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

স্থানীয়রা জানান, ধর্ষক রিপন (১৭)একই গ্রামের আনিছ মন্ডলের ছেলে। ওই শিশুকে তার চাচা বাতেনের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। শিশুটিকে খেলনার কথা বলে ডেকে নেয় রিপন। এরপর ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে অভিযুক্ত ধর্ষক রিপন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে দৌড়িয়ে ধরে কালিহাতী থানাধীন মগড়া ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করে।

এই সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটি। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে কালিহাতী থানার ওসি তদন্ত রাহেদুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে গ্রামবাসী ধর্ষক রিপনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version