Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীত নূরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন

News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার পিছিয়ে পড়া অবহেলিত এলাকা নিশ্চিন্তপুর মৌজায় নূরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্বােধন করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়টি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও নূরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খাঁন সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহম্মেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,

অভিভাবক,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version