Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিয়াকৈরে অগ্নিকান্ডে ১৫টি দোকান ভস্মীভূত

আমিনুল ইসলাম,কালিয়াকৈর (গাজীপুর) ,সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে আগুনে  রাজু সুপার মার্কেটের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। লিটনের সেলুন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহানে ঐ মার্কেটের ১৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version