Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কাশবন ……. শেখ নাসির উদ্দিন

কাশবন

…….শেখ নাসির উদ্দিন

তোমার জন্য এ বুকে বানিয়ে রেখেছি

আট একর জমির কাশফুলের বন,

তুমি ফিরে আসবে বলে,

ব্যকুল কন্ঠে আকুতি জানায় এ মন।

আমার ভুল গুলো না হয়,

কাশফুলের মত।

উড়িয়ে দিও মেঘে ঢাকা আকাশ পানে,

তোমায় কতটা ভালোবাসি এ দু নয়ন জানে।

নীল কাপড়ের আঁচল দিয়ে আবার তুমি,

তোমার সোনা মুখে ভেংচি কেটে ঢেকো।

তোমার হৃদ মাজারে আবার তুমি,

আমায় ফের এঁকো।

ভুল করেছি বলছি তোমায়,

চিমটি কেটে আমার কানে।

তোমায় এবার নিয়ে যাব,আট একর জমির কাশবনে।

সাদা ফুলের সমরোহ সেথায়,

নির্জন এক কাশবন।

এবার তোমায় নিয়ে যাব হেথায়,

থাকবে না আশেপাশে কোন লোকজন।

আমার ভুলগুলো সব উঁড়িয়ে দিয়ে,

তোমার বুকে টেনে নিও,

কাশবনে প্রিয় তুমি ভালোবাসা দিও।

কাশের বনে না হয় দুজন হারিয়ে যাব !

তোমায় আমি আবার ফিরে কি পাব.?

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version